1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫১ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আজ রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান।
দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু পৃথিবীর মানুষের গড় আয়ুর তুলনায় বেশি। আগামী দিনে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে তাদের চাহিদা পূরণে আমাদের আরও বিস্তারিত পরিসরে কাজ করতে হবে’।
তিনি বলেন, প্রবীণরা সমাজ ও দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। তারা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ