1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

পাইকারিতে কমলেও খুচরায় কমেনি কাঁচা মরিচের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ১০৫ Time View

রেকর্ড ভঙ্গ করা মূল্যে পর এবার কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। তবে তা খুচরা বাজারে নয়, পাইকারি বাজারে। ফলে রাজধানীর খুচরা বাজারগুলোতে কাঁচা মরিচের দাম এখনও আকাশ ছোঁয়া। ব্যবসায়ীরা বলছেন, দুই-এক দিনের খুচরা বাজারেও এর প্রভাব পড়বে।

রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় বেশিরভাগ বিক্রেতারা বেশি দামেই কাঁচা মরিচ বিক্রি করছেন। ২৫০ গ্রাম কাঁচা মরিচের ৪০ টাকা থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিপ্রতি দাম পড়ছে ১৬০ টাকা থেকে ২২০ টাকা। তবে ১০০ গ্রাম মরিচ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করছে। এ ক্ষেত্রে কেজিপ্রতি দাম পড়ছে ২০০ থেকে ২৫০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে দাম কিছুটা কমেছে। গাড়ি ভাড়া দেয়াসহ অন্যান্য খরচ থাকায় দাম কমানো যাচ্ছে না। তবে শিগগিরই দাম কমে যাবে। বাজারে মরিচের সরবরাহ বাড়ছে।

জানা গেছে, পাইকারি বাজারে গত সপ্তাহে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা কমতে শুরু করেছে। তবে খুচরা বাজারে এখনো আগের দামেই বিক্রি করছে ব্যবসায়ীরা।

সোমবার সকালে কাচাঁ বাজার করতে আসেন সোনিয়া। দাম নিয়ে বিক্রেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘কম নিলে দাম বেশি, আর বেশি কিনলে দাম কম ধরেন। এটা কেমন? দুই নীতি কেন?’ বিক্রেতা বলেন, ‘আপনিও বেশি করে নেন। দাম কমায়া রাখব।’

গত এক সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ব্যবসায়ীদের দাবি, পূজার ছুটিতে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় সরবরাহ ঘাটতি রয়েছে। তাই দাম বেড়ে গেছে। এতে এখন আশার বাণী শোনাচ্ছেন তারাও। বলছেন, পাইকারি বাজারে দাম কমে যাওয়ায় দুই-এক দিনের মধ্যে খুচরা বাজারেও কমবে কাঁচা মরিচের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ