1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ ভারতের কাছে হেরে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করল বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আনসার-ভিডিপির, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’ বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সৌদি রাজ প্রাসাদে হামলার চেষ্টা, বেশ কয়েকজন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৭৩ Time View

সৌদি আরবের রাজ প্রাসাদে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। হামলায় রাজ প্রাসাদের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও এক হামলাকারী নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এদিকে রাজপ্রাসাদে হামলা চেষ্টার জেরে সৌদি আরবে থাকা নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

alsalaam-jeddah

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সৌদি রাজ প্রাসাদে হামলা হয়েছে। এর পরপরই সৌদিতে নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, উপকূলীয় শহর জেদ্দার আল সালাম রাজ প্রাসাদের কাছে হামলার চেষ্টা নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। এতে এক হামলাকারী ও রাজ প্রাসাদের দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

তবে বেশ কিছু অসমর্থিত সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি রাজপ্রাসাদে হামলা চেষ্টার ঘটনায় এক হামলাকারী ও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে হামলার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।

alsalaam-jeddah

সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সতর্কতা জারি করেছে। দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে এতে বলা হয়েছে, ‘পুলিশের চলমান কার্যক্রমের কারণে ওই এলাকা ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।’

সৌদি এই রাজ প্রাসাদের অবস্থান জেদ্দাহর কিং আব্দুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে। সম্প্রতি সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা বেশ কয়েকবার হামলা চালায়। দেশটির পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

চলতি বছরের জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এই হামলা চেষ্টার পেছনে তালেবান জড়িত বলে দাবি করে সৌদি। এর আগে দেশটির শত শত নাগরিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ