1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

স্মিথকে ছাড়িয়ে আমলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৮৪ Time View

বাংলাদেশের বোলারদের শক্ত হাতেই শাসন করে যাচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। যার ফলাফলও ম্যাচে ভালোভাবেই দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দাপটের একটি বড় উদাহরণ হাশিম আমলার প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করা।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৩ বল খেলে আমলা তার ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরিটি তুলে নেন। এতে তিনি ছাড়িয়ে গেছেন স্বদেশী গ্রায়েম স্মিথকে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের টেস্টে সেঞ্চুরির সংখ্যা ২৭।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাশিম আমলা ১০১ রান নিয়ে উইকেটে আছেন। অপর ব্যাটসম্যান হিসেবে উইকেটে ৭৯ রান নিয়ে আছেন দুই প্লেসিস। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৪৫৮ রান।

এদিকে দ্বিতীয় দিন সকাল থেকে ব্লুমফন্টেইনের আকাশে হানা দেয় বৃষ্টি। ফলে খেলা শুরু হতে বেশ বিলম্ব হয়। খেলা শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায়।

এর আগে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টসে জিতে ফিল্ডিং বেছে নেয়ার মাশুল দিচ্ছে বাংলাদেশ। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে টাইগার বোলারদের একেবারে হেসে খেলে সামলেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ২৪৩ রান তুলেন ডিন এলগার আর এইডেন মার্করাম। এলগারকে ১১৩ রানে আউট করেন শুভাশীষ রায়।

এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে মার্করামকে বোল্ড করেন রুবেল হোসেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যান আউট হন ১৪৩ রান করে। আর টেম্বা বাভুমাকে ৭ রানে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান শুভাশীষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ