1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ইনজুরি নিয়ে দেশে ফিরছেন স্মিথ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৬৭ Time View

ভারতের কাছে ওয়ানডেতে লজ্জাজনক হারের পর টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন স্টিভেন স্মিথ। স্ক্যান রিপোর্ট পাওয়ার শুক্রবার বিকেলে আর অনুশীলনে তিনি অংশ নেননি।

দলের চিকিৎসক রিচার্ড স’ জানান, ‘ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডে চলাকালে কাঁধের চোট পান স্মিথ। এরপর ব্যথার কথা সে জানিয়েছে। যে কারণে ওই ম্যাচে আর ব্যাটিং ও বর থ্রো-তে সমস্যা হচ্ছিল।’

তিনি আরও জানান, ‘সেই ধারাবাহিকতায় তাকে এমআরআই স্ক্যান করানো হয়। এতে বড় কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে সুস্থ না হওয়া পর্যন্ত খেলাটা নিরাপদ মনে করিনি। অস্ট্রেলিয়া যাওয়ার পর ফের তার শারিরীক অবস্থা পরীক্ষা করা হবে।’

এদিকে রোববার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ