1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৮৭ Time View

চট্টগ্রামে মোহাম্মদ ইমন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই এলাকার আবদুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১০-১৫ জন যুবক এসে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে ইমন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাহিন বলেন, আমার এক চাচাতো ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখে ভোরে বাড়িতে ফিরছিল ইমন। বাড়ির সামনে আসলে ১০ থেকে ১৫ জন যুবক এসে তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে।

ঘাতক যুবকদের কয়েকজনকে তিনি চেনেন বলে জানালেও কী কারণে তার ভাইকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারেননি।

এ ব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, শনিবার ভোরে ওই যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ