1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ ভারতের কাছে হেরে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করল বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আনসার-ভিডিপির, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’ বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নাইজার-যুক্তরাষ্ট্রের যৌথ টহলে হামলা : ৮ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৭৫ Time View

নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যৌথ টহলের সময় হামলার ঘটনায় আট সেনা নিহত হয়েছেন। নাইজার এবং মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার দু’দেশের সেনাদের যৌথ টহলে হামলার ঘটনায় নাইজারের পাঁচ সেনা এবং মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের তিন সেনা নিহত হয়েছেন।

ওই হামলার ঘটনায় আরো দুই সেনা আহত হয়েছেন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের সদস্যদের উপস্থিতি রয়েছে এমন খবরের ভিত্তিতে রুটিন মাফিক টহল দিচ্ছিলেন দু’দেশের সেনারা।

সে সময় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স গ্রিন বেরেটস-এর সদস্যদের ওপর হামলা চালানো হয়। তবে দু’দেশের সেনাবাহিনীর যৌথ টহলে কারা ওই হামলা চালিয়েছে তা পরিস্কার নয়।

নাইজারের এক কূটনীতিক বলেছেন, হামলাকারীরা মালি থেকে এসেছিল। তারা সেনাদের হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ