1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৭৭ Time View

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ নামে একজন নিহত হয়েছেন। নিহত সোহাগ ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে ভৈরব মেঘনা পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তার আগে পুলিশের হাতে গ্রেফতার হন সোহাগ।

ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব আহত হয়েছেন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ডাকাত সোহাগকে গ্রেফতারের পর রাতে তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ