1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

ভারতের নৌবাহিনীতে নতুন রণতরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১২
  • ১৬৭ Time View

ভারতের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন স্টিলথ রণতরী ‘আইএনএস টেগ’। রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ানতার শিপইয়ার্ডে ভারতীয় নোবাহিনীতে শুক্রবারই রণতরীটি যোগ দেওয়ার কথা রয়েছে।

এ রণতরীতে অস্ত্রসজ্জার মধ্যে রয়েছে- অন্য অনেক অস্ত্রের মধ্যে ২৯০ কিলোমিটার পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রামোস। ৩ হাজার ৯শ’ ৭০ টন ওজনের এ রণতরীটি সাবমেরিন প্রতিরোধী অভিযান এবং ডেক থেকে পূর্ব সতর্কতার হেলিকপ্টার পরিচালনা করতে পারে।

রাশিয়ার নির্মিত তিনটি ফ্রিগেট রণতরীর মধ্যে ১২৫ মিটার দৈঘ্যের ‘আইএনএস টেগ’-ই প্রথম। কয়েক বছর আগে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত তলওয়ার ক্লাস রণতরীর পরেই রাশিয়াকে এ রণতরীটি নির্মাণের জন্য বলা হয়। ভারতের নৌবাহিনীতে রাশিয়ার তৈরি তলওয়ার ক্লাস রণতরী অন্তর্ভূক্ত হয় ২০০৬ সালে। এতে খরচ পড়ে ১৬০ কোটি মার্কিন ডলার।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আইএনএস টেগ’ এর পর আগামী এক বছরের মধ্যে আইএনএস তারকাশ এবং আইএনএস ত্রিকন্দ নৌবাহিনীতে যুক্ত হবে।

‘আইএনএস টেগ’ তৈরির পর রাশিয়া গত বছরই বাল্টিক সাগরে যাচাই পরীক্ষা চালিয়েছে। গত বছরের ৫ মার্চ থেকে ৭ এপ্রিল এর সক্ষমতা যাচাই পরীক্ষা শেষ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ