1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ভোক্তাদের সঙ্গে প্রতারণা : ৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০১ Time View

পণ্যে বিক্রয় মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানাভাবে ভোক্তাদের প্রতারণা করার দায়ে ৩৮ প্রতিষ্ঠানকে চার লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয় দেশের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করে এসব জরিমানা আদায় করা হয়। রোববার ভোক্তা অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৯ জন কর্মকর্তার নেতৃত্বে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাজার তদারকি করা হয়।

এ সময় ৯টি বাজার তদারকি ও ১৫টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩৮টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ১৫ জন অভিযোগকারীকে পুরস্কার হিসেবে ৩১ হাজার টাকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ