1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দেশে ফিরেছেন ৬৬ হাজার ৮০৭ হাজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০১ Time View

পবিত্র হজ পালন শেষে ৬৬ হাজার ৮০৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি এবং সৌদি এয়ারলাইন্সের ১০২টি ফিরতি হজ ফ্লাইট রয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে যান। তাদের মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সৌদি ১৩৯ জন হজযাত্রী/হাজি ইন্তেকাল করেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, ইন্তেকাল করা এসব হজি/হজযাত্রীদের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৩০ জন। তাদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৭ জন, জেদ্দায় ৪ জন ও মিনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শনিবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার মো. এছহাক মোল্লা (৬২) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর- বি এম ০৯৭৩২৮৩।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ