1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

মার্সেলোর পরিবর্তে ব্রাজিল দলে সান্দ্রো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে ছিলেন ব্রাজিল দলে। তবে নিজের ক্লাব রিয়ালের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার মার্সেলো। আর এতেই কলাপ খুলেছে জুভেন্টাস তারকা অ্যালেক্স সান্দ্রোর। মার্সেলোর পরিবর্তে আগামী মাসে বিশ্বকাপ বাছাইর্বে ব্রাজিল দলে ডাক পেয়েছেন এই তারকা।

বুধবার রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করেছে গ্যালাকটিরো। সেই ম্যাচেই মার্সেলো বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে অন্তত এক মাসের জন্য মার্সেলোকে বিশ্রামে থাকতে হবে। সে কারণেই বলিভিয়িা ও চিলির বিপক্ষে ম্যাচ দুটির জন্য জুভেন্টাসের সান্দ্রোকে দলভূক্ত করা হয়েছে।

এ সম্পর্ক ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে বলা হয়, আগামী মাসে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্যই সান্দ্রোকে দলে ডাকা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। আগামী ৫ অক্টোবর লা পাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। পাঁচদিন পরে সাও পাওলোতে চিলিকে আতিথ্য দিবে তিতের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ