1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি-জামায়াত কূটরাজনীতি করছে : ইনু

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৩০ Time View

রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে বিএনপি-জামায়াত কূটরাজনীতি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে বাংলাদেশের করণীয়’ আলোচনা সভায় তিনি এমন অভিযোগ তোলেন।

হাসানুল হক ইনু বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন আন্তর্জাতিক মহল তৎপর হয়ে উঠেছে তখন বিএনপি-জামায়াত সেটিকে বানচাল করতে কূটরাজনীতিতে লিপ্ত হয়েছেন। এরা জাতী, রাষ্ট্র ও রোহিঙ্গার শক্র।

তাদের থেকে সর্তক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব দরবারে শেখ হাসিনা দক্ষতার পরিচয় দিয়েছেন। এ সংকট দ্বিপাক্ষিক সম্ভব নয়, তাই বাংলাদেশ জাতিসংঘ ও মিয়ানমারের ত্রিপাক্ষিক সমন্বয়ে আওয়ামী লীগ সরকার স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুল রশিদ বলেন, সংঘাত দিয়ে সংকট সমাধান করা যায় না। শান্তিপূর্ণ আলোচনা দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের শুধু মিয়ানমারে ফিরিয়ে দেয়া নয়, তাদের উপর অত্যাচারের বিচার, ক্ষতিপূরণ ও যথাযথ মর্যাদা দিতে হবে।

আলোচনা সভায় রোহিঙ্গা সমস্যার পেক্ষাপট তুলে ধরে তার সমাধান এবং বাংলাদেশ ও মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক অব্যাহত রাখতে জাসদ ১০টি প্রস্তাব তুলে ধরে।

সংসদ সদস্য শিরীন আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার, জাসদের স্থায়ী সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অ্যাড. হাবিবুর রহমান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ