1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

সু চির হাতে আর একটা সুযোগই আছে : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯০ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে সেনাবাহিনী। এর ফলে প্রায় চার লাখ রোহিঙ্গা মুসলিম ওই নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ওই অঞ্চলে পরিস্থিতি শান্ত করতে সেনা অভিযান বন্ধে দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির হাতে আর একটাই সুযোগ আছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুতেরেস বিবিসিকে বলেন, তিনি যদি এখনই কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তবে পরিস্থিতি আরো ভয়ানক হবে।

myanmar

তবে মিয়ানমার বলছে, গত মাসে পুলিশ চেক পোস্টে সন্ত্রাসীদের হামলার ঘটনায় অভিযান শুরু করে সেনাবাহিনী। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে মিয়ানমার বলছে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সু চি। গুতেরেস বলেছেন, ওই ভাষণেই সু চির জন্য একটা শেষ সুযোগ ছিল। তিনি ওই ভাষণের মাধ্যমেই রাখাইনে সেনাবাহিনীর আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে পারতেন।

গুতেরেস আরো বলেন, যদি সু চি এখনই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে এই সংকট আরো ভয়ংকর হবে।

myanmar

রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়া উচিত এবং মিয়ানমার সরকারকে তাদের আলাদা জাতি পরিচয়ও মানতে হবে বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে, নারীদের ধর্ষণ করছে, শিশু, বৃদ্ধ, যুবকদের এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে। তারা গ্রামের বহু বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ