1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রে বিএনপি : নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ১২২ Time View

দেশে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন আওআমী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর এতে পা দিয়েছে বিএনপি।

শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত বিরোধী দলের জ্বালাও পোড়াও ও হরতালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘একটি মহল ওয়ান্-ইলেভেন সৃষ্টির ষড়যন্ত্র করছে আর এতে পা দিচ্ছে বিএনপি। এবার যদি ওয়ান ইলেভেন সৃষ্টি হয় তাহলে আগের মতো মাইনাস টু ফর্মূলা হবে না, তা হবে মাইনাস ওয়ান ফর্মূলা। আর সেই একজন ব্যক্তি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কিছু সুশীল সমাজের লোক সুযোগ নিয়েছিল। তারা এ কাজে এখনও তৎপর। বর্তমান সরকার যদি এই ওয়ান ইলেভেন ষড়যন্ত্রকারীদের বিচার করত তাহলে তারা এখন আর ষড়যন্ত্র করার সুযোগ পেত না। সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে প্রয়োজনে কমিশন তৈরি করে বিচার করতে হবে।’

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলিয়াস আলী হয়তো ফিরে আসবে। কিন্তু যারা হরতালের মারা গিয়েছে তারা কি আর ফিরে আসবে?’

তিনি বিরোধী দলের নেত্রীকে হরতাল ও নৈরাজ্যের পথ থেকে ফিরে এসে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির মোকাবিলার আহ্বান জানান।

কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি, নারী নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ