1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকার আশপাশে কর্মজীবী নারী হোস্টেল করার পরামর্শ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬ Time View

ঢাকার আশপাশে কর্মজীবী নারী হোস্টেল করার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ঢাকার আশপাশের উপজেলাগুলোতে যেহেতু কর্মচঞ্চলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এসব এলাকায় কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করার উদ্যোগ নেয়া যেতে পারে।

মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ইতোমধ্যে কেরানীগঞ্জের জন্য মাস্টার প্ল্যান ও নারী হোস্টেল করার উদ্যোগ নেয়া হয়েছে।

নসরুল হামিদ বলেন, দেশ উন্নত হচ্ছে, ঢাকার আশপাশের উপজেলাগুলোয় মাইগ্রেশনও বাড়ছে। এ কারণে এসব এলাকায় অপরাধ প্রবণতাও বাড়তে পারে। প্রতিটি উপজেলার জন্য একটি মাস্টার প্ল্যান করতে পারলে আগামীর সমস্যা ও সম্ভাবনা অনুসারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যাবে।

প্রতিটি পরিকল্পনার সঙ্গে ভবিষ্যৎ সামাজিক প্রভাব বিশ্লেষণ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করার প্রচেষ্টা চালাতে হবে। কীভাবে উন্মুক্ত স্থান বাড়ানো যায় তার জন্য তিনি ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনকে জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ