1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

রোহিঙ্গা ইস্যুতে ভারতের সমালোচনায় জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানোর হুমকি দেয়ায় ভারতের সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। সোমবার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন ভারতের সমালোচনা করেন।

দেশটির জাতীয় দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়া বলছে, চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের এই কাউন্সিল ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিগত সহিংসতা এবং আফ্রিকানদের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নয়াদিল্লির সমালোচনা করে।

অধিবেশনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের হাই-কমিশনার জেইদ রা’দ আল হুসেইন রোহিঙ্গাদের বিরুদ্ধে যখন সহিংসতার ঘটনা চলছে সেই সময় তাদের ফেরত পাঠাতে নয়াদিল্লর পদক্ষেপের সমালোচনা করেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, হাই-কমিশনারের এই সমালোচনার ব্যাপারে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নেয়া হয়েছে বলে মনে করে ভারত; যা , মানবিক সঙ্কটের চেয়েও অনেক বেশি।

জেইদ রা’দ আল হুসেইন বলেন, প্রথাগত, নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত সমষ্টিগতভাবে রোহিঙ্গাদের বহিষ্কার করতে পারে না। সহিংস এলাকায় নির্যাতন ও গুরুতর লঙ্ঘনের শিকার হতে পারে; এমন এলাকায় তাদের ফেরত পাঠাতে পারে না।

ভারতে ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর সহিংসতা বৃদ্ধিরও সমালোচনা করেন মানবাধিকার কাউন্সিলের এই প্রধান। গো-রক্ষার নামে সহিংস হামলার নিন্দা জানান তিনি। একই সঙ্গে গো-রক্ষকদের হামলাকে বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি দেশটির সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনের ঘটনায় নিন্দা জানান জেইদ রা’দ অাল হুসেইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ