1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ আকুর বিল মিটিয়ে ২৯.৯৮ বিলিয়ন ডলারে রিজার্ভ ষাট গম্বুজ মসজিদকে বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে : সংস্কৃতিমন্ত্রী ‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির

সরকারও চায় ইলিয়াস আলী ফিরে আসুক: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ১৫৮ Time View

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারও চায় বিএনপি নেতা ইলিয়াস আলী তার পরিবারের কাছে ফিরে আসুক। তাকে খুঁজে বের করতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের চেষ্টা থাকা সত্বেও দিনের পর দিন হরতাল দিয়ে যাচ্ছে বিএনপি। যার ফলে নানা ধরনের সংকটের সম্মুখিন হচ্ছে দেশ।

শুক্রবার রাত ৯টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ ১৪ দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

বরিশাল জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বিরোধী দল হরতালে দিয়ে দেশের শান্তি পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।  এতে দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি হচ্ছে। তারা ইলিয়াস আলী ইস্যুকে পুঁজি করে দেশ অস্থিতিশীল করে তুলছে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আরো বলেন, এবছর সারা দেশে ৯ লাখ ২৬ হাজার ৮শ ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থীদের সঙ্গে জড়িত রয়েছেন আরো দেড় লাখ মানুষ। এসব পরীক্ষার্থীদের কি দোষ। ইলিয়াস আলী নিখোঁজের সঙ্গে এসব কোমলমতি পরীক্ষার্থীরা তো জড়িত নয়। তবে কেন হরতাল দিয়ে এদেরকে হয়রানি করা হচ্ছে। পরীক্ষার্থীরা তো আওয়ামীলীগ বা বিএনপির সন্তান নয়। এরা তো এদেশের ভবিষ্যত, এ দেশের সন্তান।

তিনি বলেন, পূর্বে আমাদের দেশের পরীক্ষা হতো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে। আজ আমরা তা নিয়মের মধ্যে নিয়ে এসেছি। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসের ১ তারিখ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হচ্ছে ফলাফল।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকার দলীয় বরিশাল-১ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর নোমানুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ