1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ Time View

সাভারের আশুলিয়ায় এক নারীর ৩৮ টুকরা লাশ উদ্ধারের ঘটনার মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনার মূল আসামি মজিবরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গ্রেফতাররা হলেন আকরাম, আলিনুর ও মুকুল। আশুলিয়া থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মলয় কুমার ও পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম তাদের গ্রেফতার করতে ঝিনাইদহে যান।

পরে ঝিনাইদহ থানা পুলিশের সহায়তায় মজিবরের দুই ভাই আকরাম ও আলিনুর এবং বন্ধু মুকুলকে গ্রেফতার করে নিয়ে যান তারা।

ঝিনাইদহ সদর থানা পুলিশের এসআই আনিসুর রহমান বলেন, নিহত নারীর নাম তাছলিমা বেগম (২৭ )। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে। তার আগে দুইবার বিয়ে হয়।

আগের ঘরে দুই সন্তান আছে তার। এক সময় পরিচয় হয় পাশের গ্রামের মজিবর রহমানের সঙ্গে। মজিবরের সঙ্গে তৃতীয় বিয়ে হয় তার। তারপর তারা ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসায় থাকতেন।

গত ৩০ আগস্ট তছলিমাকে হত্যা করা হয়। তার ৩৮ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। পুলিশ ধারণা করছে, তার স্বামী মজিবর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ