1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

এইচপি টিমে মোসাদ্দেক : অসুস্থ অবস্থায় যাচ্ছেন না ইংল্যান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৮৩ Time View

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ২১ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসবি)। আর এ দলে ডাক পেয়েছে ইনজুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত।

শারিরীক অবস্থা ও খেলতে যাওয়ার বিষয়ে মোসাদ্দেকের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি জাগো নিউজকে বলেন, ‘ ঈদের পর চোখের একটা পরীক্ষা করা হবে। তখন যদি চোখের উন্নতি না হয় তবে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যেতে হবে। তাহলে আর ইংল্যান্ড যাওয়া হবে না। ‘

এদিকে শেষ সময়ে টেস্ট দল থেকে বাদ পড়ার জন্য কোন কষ্ট নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। তিনি মনে করেন, ‘এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। আর আমি দল থেকে বাদ পড়েছি ইনজুরির কারণে। ফর্মহীনতার জন্য নয়। তবে আমি যেখানেই সুযোগ পাবো, সেখানেই ভালো করার চেষ্টা করবো।’

ইংলিশ পাঁচটি ক্লাবের সঙ্গে ৮টি ওয়ানডে খেলতে আগামী ৫ সেপেটেম্বর ইংল্যান্ড যাবে এইচপি দল। দলের নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত।

এইচপি দলঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুকুর, ইয়াসির চৌধুরী, সাইফ উদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরী, ইমরান আলি ইমন, সৈয়দ খালিদ হোসেন, শুভাশিষ রায়।
স্ট্যান্ডবাই :
মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী, নিহাদ-উজ-জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ