প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ককে নিয়েই যত চিন্তা বলে উল্লেখ করেছিলেন সাকিব। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই বিপজ্জনক ব্যাটসম্যান স্মিথকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন মেহেদী মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৪ রান।