1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

ঢাকা স্টকের মূলধন কমল ৪৩৪০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। রোববার (৮ নভেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে চার হাজার ৩৪০ কোটি টাকা। এদিন লেনদেন কমে ৫৫৮ কোটি টাকায় নেমে এসেছে।

আজ রোববার লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ৩৫ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪০২ দশমিক ৬৯ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৬৯ হাজার ২১৩ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২০০টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ২৩ কোটি ২৯ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৮ কোটি ৮৩ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৬ কোটি ১৬ লাখ টাকা এবং মতিন স্পিনিংয়ের ১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৮৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ