1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সিলেট টেস্ট ড্র, সিরিজ জিতল উইন্ডিজ ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে প্রেম, স্বীকার করে বলছেন—‘স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকিনি’ কপ-৩১ সম্মেলন: জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের জোরালো প্রত্যাশা কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার: পুলিশ নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী

স্বনির্ভর বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য: রফিকুল ইসলাম জামাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।তিনি বলেন, দেশের উন্নয়ন, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক এ সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।রফিকুল ইসলাম জামাল বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ দিবসের চেতনা দেশপ্রেম, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রেরণা জোগায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, সাবেক পরিচালক আবু হুরাইরা, পরিচালক আব্দুল হামিদ খান, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ, মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক আবুল কাশেম এবং জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ