1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১৪৬ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে মির্জাপুর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুল ইসলাম জানিয়েছেন।যানজট মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর ওভারব্রিজ এলাকায় রড ভর্তি একটি ট্রাক বিকল হলে যানজটের সৃষ্টি হয়। পরে সেটি সরানো হলে ধীর গতিতে যান চলছিল। যানজটে আটকা পড়ে গরু ভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, শুক্রবার বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। এছাড়া উত্তরাঞ্চল থেকে গরু ভর্তি শত শত ট্রাক চলাচল শুরু করে। সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাড়ির গতিও কমে যায়।

mirzapur2

রাত ১১টার দিকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সদরের ওভার ব্রিজ এলাকায় টাঙ্গাইলগামী রডভর্তি একটি ট্রাক বিকল হয়। পরে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল করলেও কিছু সময় পর যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট এক পর্যায়ে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ৬০ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে। রাত দুইটার দিকে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়।

শনিবার সকাল ৯টা পর্যন্ত গাড়ির চাকা ধীর গতিতে ঘুরলেও ৯টার পর চন্দ্রা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায়ে চন্দ্রা এলাকা থেকে মির্জাপুরের কুর্ণী পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। টাঙ্গাইলের দিকে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে রয়েছে বলে মির্জাপুরের ট্রাফিক ইনস্পেক্টর মো. সেলিম হোসেন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ