1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১২৭ Time View

কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে যাত্রীবাহী সাগরদাড়ী এক্সপ্রেসের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় ডাউন লাইনের মাধ্যমে একটি লাইন দিয়ে আবার ট্রেন যোগাযোগ শুরু হয়।

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যোগাযোগ পুরোপুরি সচল হতে দুপুর হবে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসটি পোড়াদাহ স্টেশনে ঢোকার আগে ইঞ্জিনসহ পিছনের পাওয়ার বগি লাইনচ্যুত হয়।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেইটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন খবর পেয়ে দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর আজ সকাল সাড়ে ৭টার দিকে বগিটি পুনঃস্থাপন করে ডাউন লাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ