1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

জমে থাকা পানিতে পশু কোরবানি না করার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১০৪ Time View

রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে পশু কোরবানি না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আসন্ন কোরবানি ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওয়ার্ড কাউন্সিলর, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় গত বছরের কোরবানির ঈদের অভিজ্ঞতা বিনিময় করেন সাঈদ খোকন।

তিনি বলেন, বৃষ্টির কারণে যদি সড়কে পানি জমে যায় সেখানে পশু কোরবানি করবেন না। একটু অপেক্ষা করবেন। পানি নেমে গেলে কোরবানি করবেন। রাজধানীতে ৬২৫টি স্থান কোরবানির জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়া বর্জ্য রাখার জন্য শিগগিরই দেড় লাখ ব্যাগ বিতরণ শুরু হবে।

সাঈদ খোকন বলেন, এ বছর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সংযোজন হিসেবে হটলাইন (০৯৬১১০০০৯৯৯) চালু করা হচ্ছে। যার মাধ্যমে আমাদের সেবা আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।

ইমামদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা সমাজের নেতা। আমরা যে কথা ১০বার বলব আপনারা তা একবার বললেই হবে। তাই আপনারা জুমার সময় এ বিষয়ে নগরবাসীকে জানবেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন, নাগরিক সমাজের প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদ, স্থপতি সৈয়দ মোবাশ্বের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ