1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

বাইরে স্বামীর, ঘরে স্ত্রীর মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ১০৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাঁকরইল মধ্যপাড়া গ্রাম থেকে বুধবার দুপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার মধ্যপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মইদুল ইসলাম ওরফে বাদল (৪৩) ও বাদলের দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন (৪০) দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বাদলের প্রথম পক্ষের মেয়ে ময়ূরী খাতুন (১৪) বুধবার ভোরে বাইরে এলে বাবা বাদলকে বাঁশের মাচায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ঘটনা তার সৎ মাকে জানাতে শোয়ার ঘরে প্রবেশ করলে মাকেও ফাঁস লাগানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে।

এসময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার দুপুরে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাদল ও তার স্ত্রী নাসিমা খাতুনের মৃত্যুর বিষয়টি হত্যা না আত্মহত্যা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে নাচোল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাতাব উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ