1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের বিমানবন্দর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস দ্রুত বিচার প্রক্রিয়ায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু

যাত্রী হয়রানি : এয়ার ইন্ডিয়াকে দুই লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৭৮ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে এয়ার ইন্ডিয়াকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাশেদুল হাসান নামে এক যাত্রীকে বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ করায় এয়ার ইন্ডিয়াকে এ জরিমানা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ কে এম রাশেদুল হাসান নামে এক যাত্রীর বোর্ডিং পাস না পাওয়ার তিনি এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের ভ্রাম্যমাণ আদালত এয়ার ইন্ডিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে (৫৩ ধারা) দুই লাখ টাকা জরিমানা করেন।

সূত্র আরও জানিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাসিন্দা রাশেদুল ১৯ আগস্ট ভিজিট ভিসায় ভারত যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারইন্ডিয়া চেক-ইন কাউন্টারে যান।

এ সময় কর্তব্যরত সুপারভাইজার প্রথমে তার রিটার্ন টিকিট দেখতে চান। রিটার্ন টিকিট দেখানোর পর তিনি যাত্রীর হোটেল বুকিং দেখতে চান (ভারতে ভিজিট ভিসায় হোটেল বুকিং আবশ্যিক নয়)। যাত্রী তা দেখালে সুপারভাইজার ফের ভারতে যাত্রীর কোনো আত্মীয়-স্বজন আছে কিনা জানতে চান। ওই যাত্রী ভাই আছে জানালে তিনি বলেন, তাহলে আপনি হোটেলে উঠবেন কেন?

সূত্র জানায়, এরপর বোর্ডিং পাস না দেয়ায় এ কে এম রাশেদুল হাসান নামে ওই যাত্রী এ বিষয়ে বিমান বন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ