1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রস্তুতি ম্যাচের দলে মাহমুদউল্লাহ-মুমিনুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৭৬ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকের। তবে দুই ম্যাচ সিরিজ শুরুর আগে সফরকারী দলের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই দলের হয়ে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।

এছাড়া প্রথম টেস্টের দলে ডাক পাওয়া নাসির হোসেন, লিটন দাস ও মোসাদ্দেক হোসেনও রয়েছেন এ দলে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাসির। তার সঙ্গে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, মুমিনুল হক ও দুই পেসার রুবেল হোসেন ও পেসার শুভাশিস রায়।

এদিকে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির পানি আটকে থাকায় ওই মাঠে খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে বিকল্প ভেন্যু হিসেবে আরও দুটি মাঠ দেখানো হয়েছে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলকে।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় পা রেখেছে স্মিথ বাহিনী। ২২ আগস্ট শুরু হবে দুদিনের প্রস্তুতি ম্যাচ। আর ২৭ আগস্ট থেকে মিরপুরের শেরেবাংলায় শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।

১৪ সদস্যের প্রস্তুতি ম্যাচের দল

নাজমুল শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাসির হোসেন, মোসাদ্দেক সৈকত, ইরফান শুকুর, সাইফুদ্দীন, শুভাশিস রয়, আবু জায়েদ রাহী, তানভীর হায়দার, জুবায়ের হোসেন লিখন, আবুল হাসান রাজু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ