1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১৫৯ Time View

পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)। নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবি চেয়ারম্যান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিসিএস পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

জাগো নিউজকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, গত এক মাসে তিন দফায় পেঁয়াজের দাম ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী তিনদিনের মধ্যে পেঁয়াজের এ অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ তথ্যানুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে ৬৫ থেকে ৭০ কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। নিত্যপণ্যটির এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ