1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয়ার নির্দেশ সৌদি বাদশাহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১০২ Time View

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বার্ষিক হজ তীর্থযাত্রা সহজতর করার জন্য বৃহস্পতিবার তিনি ওই নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ৫ জুন কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর সৌদি আরবের সঙ্গে কাতারের সালওয়া সীমান্তসহ সব সীমান্ত বন্ধ করে দেয় রিয়াদ। দোহা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সমর্থন করছে, এমন অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) বলছে, দোহার বিশেষ এক দূত সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে সাক্ষাৎ করেছেন। এর পর পরই সৌদি বাদশাহ কাতারের হজযাত্রীদের জন্য সালওয়া সীমান্ত পুনরায় খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্য সংকট শুরুর পর এই প্রথম কাতারের শীর্ষ পর্যায়ের কোনো নেতার সঙ্গে বৈঠকে বসলেন সৌদি যুবরাজ। এসপিএ বলছে, হজ সম্পাদনের জন্য সালওয়া সীমান্ত দিয়ে সৌদি আরবে কাতারের হজযাত্রীদের প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি বাদশাহ।

একই সঙ্গে ইলেক্ট্রনিক পারমিট ছাড়া যে কাতারিরা হজ সম্পাদন করতে চান তারাও সৌদিতে প্রবেশ করতে পারবেন।

এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বিমানগুলোকে দোহায় পাঠানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ। কাতারের সব হজযাত্রীরা নিজ খরচে এই এয়ারলাইন্সের বিমানে করে সৌদি আরবে পৌঁছাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ