1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ইউএস ওপেনের ওয়াইল্ড কার্ড পেলেন শারাপোভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৮৬ Time View

ছোট্ট একটি ভুল, হতে পারে বড় অনুশোচনার কারণ। আর সেই ভুলটা যদি হয় খেলার জগতে ডোপপাপী হিসেবে দুর্নাম কামানোর মতো, তবে তো কথাই নেই। এমনই এক ভুলের খেসারত হিসেবে নিষেধাজ্ঞা কাটার পরও ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাননি প্রমীলা টেনিসের সাবেক নম্বর ওয়ান, পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারিয়া শারাপোভা।

উইম্বলডনে কোয়ালিফাইং খেলার সুযোগ মিলেছিল, সেখান থেকে তাকে ছিটকে দেয় ইনজুরি। অবশেষে দীর্ঘ ১৮ মাসের অপেক্ষার প্রহর ফুরোচ্ছে রাশিয়ান এই টেনিস ললনার। ইউএস ওপেনের মূল ড্রতে ওয়াইল্ড কার্ড পেয়েছেন তিনি।

স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৬ সাল থেকে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে আসছিলেন শারাপোভা। ২০১৫ সালে বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লিউএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠিয়েছিল। তবে তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি এই টেনিস তারকা। ফলশ্রুতিতে ২০১৬ সালে এসে ডোপ টেস্টে পজিটিভ হিসেবে ধরা পড়েন তিনি, নিষিদ্ধ হন ১৫ মাসের জন্য।

এরপর নিষেধাজ্ঞা কাটলেও র্যাংকিং টেবিলে নিচের দিকে চলে যাওয়ায় ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ডের জন্য বিবেচিত হননি শারাপোভা। শেষ পর্যন্ত সুখবর মিলল ২০০৬ সালের ইউএস ওপেন জয়ীর। খবরটি শোনার পর খুশি আর যেন ধরছে না রাশিয়ান টেনিস ললনার। টুইটারেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘ইউএস ওপেনকে ধন্যবাদ। এটা আসলেই বিশেষ কিছু।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ