1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

সুবহানের আপিল শুনানি ১৬ অক্টোবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১৫৭ Time View

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নেতা আবদুস সুবহানের করা আপিল শুনানির জন্য ১৬ অক্টোবর তারিখ ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্র এবং আসামি উভয়পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে ছিলেন জয়নুল আবেদীন তুহিন ও শিশির মনির।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ১৮ মার্চ আপিল করেন তিনি। ৮৯ পৃষ্ঠার মূল আপিলসহ এক হাজার একশ ৮২ পৃষ্ঠার আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখানো হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে সরকারপক্ষের উত্থাপিত নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড, দুটিতে আমৃত্যু কারাদণ্ড ও একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। অপর তিনটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সংশ্লিষ্ট অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহানকে গ্রেফতার করার পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ