1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ

অভিযোগের আগেই হারানো লাগেজ ফেরত পাচ্ছেন হজযাত্রীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৭৪ Time View

লাগেজ হারানো নিয়ে চলতি বছর হজযাত্রীদের ভোগান্তি কমেছে। বিগত বছরগুলোতে লাগেজ হারিয়ে হজযাত্রীরা বিপাকে পড়লেও চলতি বছর (২০১৭) আইটি সেবা ব্যবহারের এ ভোগান্তি বহুলাংশে কমে গেছে। মোট ১৫৭টি হারানো লাগেজের মধ্যে এখন পর্যন্ত ১২৬টি ফেরত দেয়া হয়েছে। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

সূত্রে জানা গেছে, চলতি বছর হারানো লাগেজ জেদ্দা বিমানবন্দরে পাওয়ার সঙ্গে সঙ্গে বারকোডসহ লাগেজ ট্যাগ আইটি দল হাতে দেয়া হচ্ছে এবং অ্যান্ট্রি করা হচ্ছে। ফলে, অনেক ক্ষেত্রে হজযাত্রীদের মক্কা হজ অফিসে অভিযোগ করার আগেই আইটি হেল্পডেস্ক থেকে ফোন করে লাগেজ পাওয়ার তথ্য জানানো হচ্ছে।

আইটি সেবা চালু হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার হজযাত্রীদের হারানো লাগেজ দ্রুত ফেরত দেয়া সম্ভব হচ্ছে। হজ আইটি দলের নতুন এ সেবায় হজযাত্রীরাও খুশি বলে জানানো হয়েছে।

মক্কায় জাতীয় শোক দিবসের (১৫ আগস্ট) আলোচনা সভা
জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিলে মক্কা হজ অফিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, হজ প্রশাসনিক, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ