1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিসিবি সভাপতি পদে থাকবেন না পাপন!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৮৩ Time View

তিনি বিসিবি প্রধান পদে নাও থাকতে পারেন! এমন গুঞ্জন শোনা গেছে আগেও। বিগ বস নাজমুল হাসান পাপন নিজেও বিসিবির শীর্ষ পদ থেকে সরে সড়ে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। তবে মুখ ফুটে না থাকার কথা বলেননি। বার কয়েক বলেছেন, এক সঙ্গে কয়েকটি গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যা হচ্ছে। একটি বড় পদ ছেড়ে দিতে পারি। এক সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে না থেকে একটি পদ থেকে সরে দাঁড়াতে পারি।

সেটা যে বিসিবি প্রধানের পদ তা পরিষ্কার করে না বলায় বিষয়টাকে গুঞ্জনই ভাবা হচ্ছিল। কিন্তু এখন আর তাকে গুঞ্জন, আভাস, ইঙ্গিত আর গুজব ভাবার কোনই কারণ নেই। সম্ভবত এবার তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। নাজমুল হাসান পাপন এবার হয়তো সত্যিই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন!

এবার আর হাওয়া থেকে পাওয়া খবর নয়। নাজমুল হাসান পাপনের আভাস ইঙ্গিত নয়। বিসিবি বিগ বসের নিজ মুখে বলা কথা। আজ সকালে তিনি নিজ মুখে বিসিবি প্রধান পদ থেকে সড়ে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

বুধবার সকালে তার মাতা সাবেক আওয়ামী লিগ নেত্রী আইভী রহমানের স্মরণ সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কথার ভিড়ে এক পর্যায়ে বিসিবি সভাপতি না থাকার কথা জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আর বিসিবি সভাপতি পদে থাকতে চাইনা।’

কেন? এ প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আসলে এক সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই পুরোপুরি ও শতভাগ দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণেই আগামীতে বিসিবি প্রধানের পদ থেকে সড়ে দাঁড়াতে চাই।’

তিনি একাধারে জাতীয় সংসদ সদস্য। বেক্সমিকো ফার্মার মত দেশ ও আন্তর্জাতিক প্রসিদ্ধ ঔষধ প্রস্তুত এবং বাজারজাতকরণ সংস্থার অন্যতম শীর্ষ কর্তা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ