1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

আজ দু’টিসহ ১৯ হজ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৭ Time View

যাত্রী সংকটে একের পর এক হজ ফ্লাইট বাতিল হওয়ার ধারায় আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বিমানের মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল হল।

আজ বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটি ভোর পাঁচটায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ভিসা জটিলতার কারণে পর্যাপ্ত সংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বিমানের হজ ফ্লাইট শুরুর পর থেকে ই-ভিসা জটিলতা আর যাত্রী সংকটের কারণে একের পর এক বাতিল হতে থাকে বিমান ও সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট।বিমানের বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের বাতিল হয়েছে চারটি ফ্লাইট।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ