1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

৩৯ পূর্ণ করলেন টেন্ডুলকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৪২ Time View

তিনধরনের ক্রিকেটে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। পুরনো রেকর্ড ভেঙ্গে গড়েছেন নতুন কৃতিত্ব। যার কোনো স্বাদই অপূর্ণ রাখেননি ক্রিকেট ঈশ্বর। এখনো যার ব্যাট হেসে চলেছে মাঠে। মঙ্গলবার ৩৯ বছর পূর্ণ করেছেন শতকের শতকের হাঁকানো শচীন টেন্ডুলকার।

২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেন্ডুলকার নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ১৯৭৩ সালে ২৪ এপ্রিল ভারতের মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই নগরীতে জন্মগ্রহণ করেন ব্যাটিং জিনিয়াস। ১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের।

অভিষেকের পর পিছনে ফিরে তাকাতে হয়নি শচীনকে। বর্ণাঢ্য ক্যারিয়ারের মালিক লিটলমাস্টার মঙ্গলবার পূর্ণ করেছেন ৩৯ বছর। তবে গত বছর বিশ্বকাপ জয়ের পরও ঘটা করে পালন করেননি জন্মদিনের উৎসব। কারণ ওই বছর পরলোকগমন করেন তার অ্যাধাত্মিক গুরু সত্য সাঁই বাবা।

গত বছর বিশ্বকাপের স্বাদ পূর্ণ হওয়ার পর এবছর এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শতক করার মধ্যদিয়ে বহুল প্রতিক্ষীত শতকের শতকের পূর্ণ করেন শচীন। তারপরও অহঙ্কারের কোনো চিহ্ন নেই তার আচরণ বা ব্যবহারে। এবারও অত্যন্ত পারিবারিকভাবে নিজের ৩৯তম জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলের ম্যাচ খেলার জন্য এমুহূর্তে চণ্ডিগড়ে রয়েছে শচীন। সেখানেই স্থানীয় একটি হোটেলে স্ত্রী অঞ্জলি ও সন্তানদের নিয়ে উদযাপন করবেন জীবনের বিশেষ মুহূর্ত। অনুষ্ঠানে যোগ দেবেন একান্ত ঘনিষ্ঠজন ও মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থরা।

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন। ৪৬৩টি একদিনের ম্যাচ খেলে করেছেন ১৮, ৪২৬ রান। এর মধ্যে শতক হাঁকিয়েছেন ৪৯টি। ২৮৮টি ম্যাচ খেলে করেছেন ১৫, ৪৭০ রান। শতক করেছেন ৫১টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ