1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেষ ষোলোয় হোঁচট খেল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রথম লেগে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি স্পেনের জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শেষ মুহূর্তে গোল করে ১-১ সমতায় ম্যাচ শেষ করলেও পুরো ম্যাচজুড়েই চাপে ছিল কাতালানরা।

সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউক্যাসল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সেলোনার রক্ষণ ও গোলরক্ষক হোয়ান গার্সিয়া সেগুলো সামাল দেন।
কর্নার থেকে সান্দ্রো টোনালির হেড সামলাতে গিয়ে কিছুটা ভুল করলেও গোললাইন থেকে বিপদমুক্ত করেন পাউ কুবারসি।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। দলের সবচেয়ে বড় সুযোগটি আসে রবার্ট লেভানদোস্কির পায়ে, কিন্তু তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের ৮৬ মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় নিউক্যাসল।
ডান দিক থেকে জ্যাকব মারফির দারুণ ক্রস থেকে গোল করেন হার্ভে বার্নস। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ইনজুরি টাইমে বক্সের ভেতরে দানি ওলমোকে ফাউল করলে পেনাল্টি পায় তারা।
স্পটকিক থেকে নিশ্চিত গোল করেন তরুণ তারকা লমিনে ইয়ামাল। তার শটে ভুল পথে ঝাঁপ দেন নিউক্যাসলের গোলরক্ষক অ্যারন রামসদালে।

শেষ মুহূর্তের সেই গোলেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই এখন পুরোপুরি খোলা থাকছে। আগামী সপ্তাহে স্পেনের ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগেই নির্ধারিত হবে শেষ আটে উঠবে কোন দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ