1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভবত এখনো জীবিত আছেন, তবে তিনি আহত হয়ে থাকতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তার ধারণা, তিনি হয়তো আহত বা দুর্বল অবস্থায় আছেন, কিন্তু এখনো বেঁচে আছেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে একটি বিবৃতি পড়ে শোনানো হয়, যা সর্বোচ্চ নেতা হওয়ার পর মোজতবা খামেনির প্রথম বার্তা বলে জানানো হয়।

এর আগে সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে জানান, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হন। ওই হামলায় তার বাবা, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং পরিবারের আরো কয়েকজন সদস্য নিহত হন।

এদিকে দ্য মিরর ইউএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে কোমায় আছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য মিরর ইউএস হলো যুক্তরাজ্যের সুপরিচিত পত্রিকা ‘ডেইলি মিরর’-এর একটি মার্কিন সংস্করণ বা বিভাগ, যা মূলত যুক্তরাষ্ট্রের পাঠকদের জন্য আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ, রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার খবর প্রকাশ করে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার অন্তত একটি পা কেটে ফেলতে হয়েছে। এ ছাড়া তার পেট বা লিভারেও গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
তবে তিনি ঠিক কোন দিনে আহত হয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। বর্তমানে তার গুরুতর আঘাতের কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে এই খবর প্রকাশ হলেও তা নিশ্চিত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ