1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইয়ামালের গোলে হার এড়ালো বার্সেলোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লামিন ইয়ামালের শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

মঙ্গলবার (১০ মার্চ) লন্ডনের সেন্ট জ্যামস পার্কে ম্যাগপাইদের আতিথ্য নেয় কাতালানরা। যেখানে শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সেলোনা প্রায় গোল হজম করতে বসে, যখন সান্দ্রো তোনালির হেডের চেষ্টা রক্ষা করেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। পরে ডিফেন্ডার পাউ কুবার্সি বলকে গোললাইন থেকে ফিরিয়ে দেন।
আরও পড়ুন
তুরস্কে ছন্নছাড়া ইংলিশ জায়ান্ট লিভারপুল

প্রথমার্ধে বার্সেলোনার একমাত্র সুযোগ আসে ৩৬তম মিনিটে, যখন ফের্মিন লোপেজ ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শট নেন, তবে তা সরাসরি গোলরক্ষকের দিকে যায়।

দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় লড়াই চলে মাঝমাঠে, যেখানে কোনো দল বড় সুযোগ তৈরি করতে পারেনি। ৬৬তম মিনিটে রবার্ট লেভানডভস্কি সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। নিউক্যাসলও পেনাল্টি স্পট থেকে গোল করার সুযোগ হারায় জ্যাকব মার্ফির শটের মাধ্যমে। তিন মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি নিউক্যাসলের জ্যাকব মার্ফি।

৮৬তম মিনিটে মার্ফির ক্রস থেকে নেওয়া শটে ডেডলক ভাঙেন বার্নেস। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল। খেলার শেষ মুহূর্তে বার্সেলোনা পায় পেনাল্টি। লামিনে ইয়ামাল ঠাণ্ডা মাথায় তা সফল করে সমতা ফিরিয়ে দেন।

ম্যাচ শেষে বার্সেলোনা ৫৪% পজেশন ধরে রাখলেও, নিউক্যাসলের দাপটের মধ্যে শেষ মুহূর্তে হার এড়াতে পেরেছে। ফিরতি লেগ হবে আগামী বুধবার বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু-তে মুখোমুখি হবে দু’দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ