1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

বিচার ও নির্বাহী বিভাগের দূরত্ব কমানোর আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ১৫৩ Time View

বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সংবিধানের ষোড়শ সংশোধনীসহ বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া দূরত্ব কমাতে ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। রোববার বেলা তিনটার দিকে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

এদিন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন আওয়ামীপন্থী তিন জ্যেষ্ঠ আইনজীবী। বৈঠকে ছিলেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকে ইউসুফ হোসেন হুমায়ুন।

রোববার বিকেলে প্রধান বিচারপতির কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্যারিস্টার শফিক আহমেদ জানান, বৈঠকে উপস্থিত আইনজীবীদের প্রধান বিচারপতি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে দূরুত্ব সৃষ্টি হয়েছে তা নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শফিক আহমেদ বলেন, কোনো অবস্থাতেই বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দূরত্ব থাকা উচিত নয়। আইন ও সংবিধান অনুযায়ী নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ