1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

উ. কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপ প্রশ্নে জাতিসংঘে ভোট

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৭৫ Time View

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ প্রশ্নে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জোরদারে মার্কিন খসড়া প্রস্তাবের ওপর এ ভোটাভুটি হচ্ছে। শুক্রবার কূটনীতিকরা একথা জানান।
খসড়া প্রস্তাবে নির্দিষ্ট রূপ্তানী পণ্যের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এর ফলে উত্তর কোরিয়া বার্ষিক ১শ’ কোটি ডলারের রাজস্ব হারাতে পারে। খবর এএফপি’র।
এদিকে এক মাস ধরে আলোচনার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে এবং তাদের পারমানবিক অস্ত্রের পরীক্ষা বন্ধে পিংইয়ংকে চাপের মুখে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র চীনের সাথে একটি চুক্তি করে। উল্লেখ্য, চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং মিত্র দেশ।
কূটনীতিকরা জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের বিষয়ে শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় (গ্রিনিচ মান সময় ১৯০০টা) নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে আরোপ করা জাতিসংঘের অবরোধ সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। দেশটি সর্বশেষ গত ২৮ জুলাই আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ