1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘কর্মকৌশল খুঁজতে অবদান রাখবে ঢাকা পানি সম্মেলন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৭৭ Time View

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ নং লক্ষ্য বাস্তবায়নে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের দেশে কর্মকৌশল খুঁজে বের করতে ঢাকা পানি সম্মেলন-২০১৭ বিশেষ অবদান রাখবে ।

শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে পানি সম্মেলনের উদ্বোধনী পর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, পানি সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৩টি দেশের মন্ত্রী- প্রতিমন্ত্রীসহ ৮৩ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির চাহিদা ও সরবরাহের ব্যবধান কমিয়ে আনতে এ সম্মেলন বিশেষ অবদান রাখবে।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন-চতুর্থাংশের বেশি দেশ গুরুতর পানি দূষণ সমস্যার মোকাবেলা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নিরাপদ পানির সহজলভ্যতা দিনদিন সংকুচিত হয়ে আসছে। নদীর পানি দূষণ কমাতে বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে এসডিজির লক্ষ্য অর্জন সফল হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ