1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার ১১ জন হজযাত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৯৬ Time View

এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন মোট ১৯ হাজার ১১ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রী দুই হাজার ৮৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৬ হাজার ১৩৫ জন। এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে হজ ৫৩টি হজ ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৩টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ দিকে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রথম ফ্লাইটের সকল হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন।

জানা গেছে, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে এ পর্যন্ত ৭২৭ জন হজযাত্রীকে সহযোগিতা প্রদান করা হয়েছে। আর সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ১৭৮ জনকে।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২৮ আগস্ট। প্রথম ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ