1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জকোভিচকে হারিয়ে শিরোপা নাদালের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৫৯ Time View

চূড়ান্ত পয়েন্ট নিশ্চিত হওয়ার পর দিগন্ত কাপানো একটি চিৎকার দিলেন রাফায়েল নাদাল। সাগরের গর্জনকেও ছাপিয়ে গেলো দর্শকদের করতালি। টেনিস ভক্তরা দাঁড়িয়ে অভিবাদনও করলেন তাকে। উইম্বলডন ট্রফিতে যার শোকেস ভরপুর তিনিই কিনা মন্টে কার্লোর শিরোপা জিতে এমন উল্লাস প্রকাশ করেছেন! আসলে এপিটি ট্যুরের এই টুর্নামেন্ট ফাইনালের প্রতিপক্ষ বর্তমান বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ হওয়ায় উচ্ছ্বাসটা বেশি ছিলো রাফায়েলের। মোনার্কোতে স্প্যানিশ তারকার টানা ৪২ জয়ের রেকর্ড থাকলেও জকোভিচের বিপরীতে এটিই প্রথম। এমন একটা রেকর্ডকে স্মরণীয় করে রাখতে স্প্যানিশ তারকার উদযাপনটা বাঁধভাঙ্গা হতেই পারে।

বৃহস্পতিবার দাদার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই জকোভিচের মন থেকে তেজি ভাবটা উবে গেছে। তাও যে তিনি ফাইনালে লড়াই করে হেরেছেন এটাও কম নয়। প্রথম সেট ৬-৩ গেমে হারের পর দ্বিতীয় সেটে একদমই প্রতিদ্বন্দ্বীতা হয়নি। প্রিয়জন হারানোর শোকে কাতর মনটাকে খেলায় নিমগ্ন করতেই পারছিলেন না জকোভিচ। শেষপর্যন্ত সেটটা হারলেন ৬-১ গেমে। ফাইনাল হারলেন সরাসরি সেটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ