1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ নির্বাচনে অপতথ্য বা তথ্যের অপপ্রচারই বড় চ্যালেঞ্জ : ইসি সচিব এবারের ভোটে জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই : মির্জা ফখরুল শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বগতি, চলতি অর্থবছরে ২১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস ব্যবসার পরিবেশ উন্নয়নে ন্যায্যতা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক শিশু আয়ানের মৃত্যু : ইউনাইটেড হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রোববার এরশাদকে গণসংর্বধনা দেবে জাপা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ১০৭ Time View

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ‘পল্লীবন্ধু’ হুসেইন মুহম্মদ এরশাদকে গণসংবর্ধনা দেয়া হবে।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এতে অংশ নেবেন বলেও জানিয়েছেন বাবলা।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ঢাকা-৪ শ্যামপুর কদমতলী থেকে পাঁচ হাজার নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেবেন।

‘সফল’ ভারত সফর শেষে দেশে ফেরায় এরশাদকে এই সংর্বধনা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গণসংর্বধনা সফল করার লক্ষ্যে শনিবার সকালে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহ সভাপতি হানিফ সর্দার, কদমতলি থানা জাপার সহ সভাপতি মো. রফিকসহ স্থানীয় নেতারা।

সভায় বাবলা আরও বলেন, কেউ প্রকাশ্যে স্বীকার করুন আর না করুক, আমাদের দেশে জাতীয় নির্বাচন আসলে বিভিন্ন বন্ধুপ্রতীম রাষ্ট্র আমাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের একটা ভূমিকা আমাদের নির্বাচনে থাকে বলে দেশের সাধারণ মানুষের বিশ্বাস। তাই আমাদের দেশের কোনো শীর্ষ রাজনৈতিক নেতা ভারত সফরে গেলে বিষয়টাকে আমরা অন্যভাবে দেখি। স্বাভাবিকভাবেই হঠাৎ করে আমাদের নেতা পাঁচ দিনের জন্য দিল্লী সফরে যাচ্ছেন জেনে আমরাও সফরটাকে আগামী জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ