1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ভোলায় ট্রলার ডুবে ২ জেলে নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ১০৩ Time View

ভোলার লালমোহনের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলা ডুবে দুই জেলে নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার সকাল ৬টায় লালমোহন উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ মেঘনার বেতুয়া স্লুইজ গেইট এলাকা থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

নিহতরা হলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মো. হোসেনের ছেলে মো. কবির  হোসেন (২৪) ও মো. ফয়েজ উল্লার ছেলে মো. রাসেল (১৭)।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকালে স্থানীয় আবদুর রবের একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১৪ জন জেলে মেঘনায় মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য জেলেদের পাশের একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা সম্ভব হয়। তবে কবির ও রাসেল নামের দুই জেলে নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করে

এদিকে নিন্মচাপ থাকায় ভোলায় গত দু’দিন ধরে প্রচণ্ড ঝড় হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ