1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি

জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৮৫ Time View

জঙ্গিদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। লস্কর-ই-তাইবা এবং জইশ-ই মুহাম্মদের মত সংগঠনগুলো দেশটিতে প্রশিক্ষণ নিচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং অর্থ সংগ্রহ করছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। খবর অল ইন্ডিয়ার।

সন্ত্রাসবাদের ওপর যুক্তরাষ্ট্রের বার্ষিক এক রিপোর্টের কথা উল্লেখ করে দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলা চালাচ্ছে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আফগান তালিবান ও হাক্কানি সংগঠন।

স্টেট ডিপার্টমেন্ট বলছে, আফগান তালেবান বা হাক্কানির মত সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। পাকিস্তানে বসেই জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে। কিছু জঙ্গি সংগঠনের ওপর পাক সেনারা অভিযান চালালেও শক্তিশালী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর হয়নি তারা।

মাওবাদী বিদ্রোহী এবং পাকিস্তানের সন্ত্রাসীরা ক্রমাগত ভারতে হামলা চালাচ্ছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, জম্মু-কাশ্মির সীমান্তে ক্রমাগত পাকিস্তানের অনুপ্রবেশের অভিযোগ এনেছে ভারত।

গত জানুয়ারিতে পাঠানকোটে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। সম্প্রতি সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনা চৌকি গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পাক সেনাবাহিনী।

বুধবার ভিডিওটি সামাজিক মাধ্যমে সেনা চৌকি ধ্বংসের দাবি এনে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সেনারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রথমে হামলা চালানোয় বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে পাক সেনারা।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তালিকা অনুযায়ী সন্ত্রীসের নিরাপদ আশ্রয়কেন্দ্রের তালিকায় রয়েছে পাকিস্তান। দেশটি এখনও পর্যন্ত সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি। বার বারই তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ