1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যায় একজনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ১২৩ Time View

কুষ্টিয়ায় শিশু ঈশিতা খাতুন (৭) ধর্ষণ ও হত্যা মামলায় জাহিদ মন্ডল নামের একজনের ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মা লিপি খাতুনের সঙ্গে মাঠে ছাগলের ঘাস কাটতে যায় ঈশিতা। ঘাস কাটা শেষে মাঠে ঈশিতাকে না পেয়ে বাড়িতে ফিরে আসে লিপি খাতুন। বাড়িতে এসেও মেয়েকে না পেয়ে লিপি খাতুন প্রতিবেশীদের নিয়ে পুনরায় মেয়েকে মাঠে খুঁজতে যায়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে উত্তর যদুবয়রা গ্রামের শওকত মন্ডলের জমির স্যালো মেশিনের কাছে কচুর পাতা দিয়ে ঢাকা অবস্থায় ঈশিতার মরদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে জাহিদ মন্ডলসহ আরো ২ থেকে ৩ জনকে পালিয়ে যেতে দেখে প্রতিবেশীরা।

এ ঘটনার দিন নিহতের বাবা মো. ইসারুল শেখ বাদী হয়ে কুমারখালী থানায় জাহিদ মন্ডলসহ (৩৫) অজ্ঞাত আরো ২/৩জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ আসামি জাহিদ মন্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ জাহিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জাহিদ মন্ডল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশ প্রতিবেদন ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহিদ মন্ডলের বিরুদ্ধে শিশু ঈশিতা খাতুনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মিয়া মোহম্মদ রেজাউল হক।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, আসামি জাহিদ মন্ডল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ