1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, ৪ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গু আক্রান্তে শীর্ষে পিরোজপুর, হাসপাতালের মেঝেতে চলছে চিকিৎসা যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার নতুন চুক্তি করলেন নুসরাত ফারিয়া ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ শেফালির তাণ্ডবে গুঁড়িয়ে গেল বাংলাদেশের সোনার পদকের আশা শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আত্মসমর্পণ করে জামিন পেলেন সানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ২১২ Time View

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি।শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে, রোববার অভিযোগ গঠনের (চার্জশিট) ধার্য দিনে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু।

এদিন আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন আক্তারের সঙ্গে সানির পাঁচ লাখ এক টাকার দেন মোহরানায় বিয়ে হয়। বিয়ের পর থেকে ২০১৫ সালের ২৯ জুলাই ক্রিকেটার সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে গালাগালি এবং শারীরিক নির্যাতন করা হয়।

২০১৬ সালের ২৩ ডিসেম্বর নাসরিন তাকে ঘরে তুলে নেয়ার আবেদন করলে সানি যৌতুকের টাকার জন্য ফের চাপ দিতে থাকেন। সর্বশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি বাদীর কাছে যৌতুকের ২০ লাখ টাকা দাবি করেন সানি।

বাদী ওই টাকা দিতে অস্বীকার করলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন সানি। নিরুপায় হয়ে নাসরিন আক্তার ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ